শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪১ পিএম, ২০২৬-০১-১৮
শরীফুল হক:ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। এবার উৎসবটির ২৪তম আসর বসেছে। এতে প্রতিদিনই থাকছে দেশ-বিদেশের নানা ধরনের সিনেমার প্রদর্শনী। আজ (১৮ জানুয়ারি) হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান। পাশাপাশি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘বেহুলা দরদী’ দেখানো হবে। এছাড়াও জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সিনেমা ‘শ্রাবণ জোৎস্নায়’ প্রদর্শিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
আজ উৎসবের উল্লেখযোগ্য সিনেমার তালিকা দেওয়া হলো-
শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন: বিকেল ৪টা: সমাপনী আয়োজন। প্রদর্শিত হবে সেরা পুরস্কার জয়ী সিনেমা। এতে সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি।
জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন): সকাল সাড়ে ১০টা: পরিণাম (বাংলাদেশ), কুপ (সৌদি আরব), দ্য সিক্রেট (লিথুয়ানিয়া), শব্দের ওপারে (বাংলাদেশ), গুডবাই মাই ডোভ (বেলজিয়াম); বেলা ১টা: ডোন্ট ইউ ডেয়ার ফিল্ম মি নাউ (যুক্তরাষ্ট্র), এনালগ নেটিভস (জার্মানি), মিসটেকস অ্যান্ড ট্রাইস (চিলি); বেলা ৩টা: নানি (যুক্তরাষ্ট্র), তেমেতভ: দ্য ফরগটেন হিরো (উজবেকিস্তান), হোয়্যার ইজ মাই ফাদার (দক্ষিণ কোরিয়া); বিকেল ৫টা: বেহুলা দরদি (বাংলাদেশ); সন্ধ্যা সাড়ে ৭টা: শ্রাবণ জ্যোৎস্নায় (বাংলাদেশ)।
শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন):সকাল সাড়ে ১০টা: মোজার্ট ফ্রম স্পেস (চীন); বেলা ১টা: হোয়াট গ্রোজ ইন থারি মাইলাস ভেজিটেবল গার্ডেন (নেপাল); কমন পেয়ার (স্লোভেনিয়া); ইন পারসুইট অব স্প্রিং (উজবেকিস্তান); বেলা ৩টা: দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড (যুক্তরাষ্ট্র); বিকেল ৫টা: লা প্রিমিয়ার ইমেজ (গ্রিস), রাত্রিযাপন (ভারত)।
লাবণী পয়েন্ট, কক্সবাজার সমুদ্রসৈকত:বিকেল ৪টায় ইরানের ‘উইদাউট মি’ ও সন্ধ্যা ৬টায় বাংলাদেশের ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমাটি প্রদর্শিত হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : শরীফুল হক:: ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বিনোদন ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক আক...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়ো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited